১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৫
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
- ২ মার্চসঠিক উত্তর
- ২৩ মার্চ
- ১০ মার্চ
- ২৫ মার্চ
উত্তর: (ক) ২ মার্চ
ব্যাখ্যা
২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। ২ মার্চ জাতীয় পতাকা দিবস।
- পতাকা গৃহীত হয় ৬ মার্চ; সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- প্রথম নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- প্রথম আনুষ্ঠানিক উত্তোলন: ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে ও একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাইরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ (৫:৩)।
একই টপিকের আরও প্রশ্ন
- 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?১২তম বিসিএস
- ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-১২তম বিসিএস
- মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-১২তম বিসিএস
- বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-১২তম বিসিএস
- বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?১১তম বিসিএস
- বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?১১তম বিসিএস