১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪০

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

  1. সিলেটের বনভূমি
  2. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
  3. ভাওয়াল ও মধুপুরের বনভূমিসঠিক উত্তর
  4. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তর: (গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি

ব্যাখ্যা

ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের (গজারী) জন্য বিখ্যাত।

- উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত; ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বনভূমি এর অন্তর্ভুক্ত।
- আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার, গড় উচ্চতা প্রায় ৩০ মিটার।
- প্লাইস্টোসিনকালের দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি; এটি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির অন্তর্গত।

অন্যান্য বনভূমি:

  • পার্বত্য চট্টগ্রাম: গর্জন, জারুল, শিমুল, গামার
  • বরেন্দ্র: ক্রান্তীয় পাতাঝরা বৃক্ষের বনভূমি
  • সুন্দরবন: সুন্দরী, গেওয়া, ধুন্দল, কেওড়া

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →