১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৪

বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?

  1. ৯ : ৫
  2. ১১ : ৭
  3. ১০ : ৬সঠিক উত্তর
  4. ৮ : ৬

উত্তর: (গ) ১০ : ৬

ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের আয়তাকার হবে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ৬ (= ৫ : ৩)। সবুজ অংশের মাঝখানে থাকবে লাল বৃত্ত, যার ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।

মনে রাখার বিষয়:

  • ২ মার্চ জাতীয় পতাকা দিবস।
  • সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
  • মানচিত্র খচিত পতাকার নকশাকার শিব নারায়ণ দাস।
  • ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
  • ২৩ মার্চ ১৯৭১ শেখ মুজিবুর রহমান তাঁর বাসভবনে পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →