১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-

  1. দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধিসঠিক উত্তর
  2. দু'দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
  3. বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা
  4. দু'দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন

উত্তর: (ক) দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

ব্যাখ্যা

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হলো দু'দেশের নদীগুলোর নাব্যতা ঠিক রেখে বৃদ্ধি করা।

যৌথ নদী কমিশন:

  • ১৯৭২ সালের মার্চে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের যৌথ ঘোষণায় স্থায়ীভাবে গঠিত হয়।
  • অভিন্ন নদীর জরিপ, বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা পূর্বাভাসের প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।
  • উভয় দেশের জনগণের সুবিধার জন্য পানি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার।
  • বাংলাদেশ ও ভারত সংলগ্ন এলাকায় পাওয়ার গ্রীড সংযোজনের সম্ভাব্যতা যাচাই।

দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বাড়াতে এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনে অনুরূপ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে উভয় দেশ একমত হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।