১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮
বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
- কেশব চন্দ্র সেন
- গিরিশচন্দ্র সেনসঠিক উত্তর
- মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
- মওলানা আকরাম খাঁ
উত্তর: (খ) গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা
বাংলায় কোরআন শরীফের প্রথম সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদক গিরিশচন্দ্র সেন। তিনি 'ভাই গিরিশচন্দ্র' নামে পরিচিত ছিলেন।
গিরিশচন্দ্র সেন:
- জন্ম নরসিংদীর পাঁচদোনা গ্রামে; ধর্মবেত্তা ও অনুবাদক।
- ১৮৭১ সালে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- 'সুলভ সমাচার', 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাপসমালা: ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত; ফারসি তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।
- তত্ত্বরত্নমালা: আত্তারের মানতেকুত্তায়েব ও রূমীর মসনবী শরীফ থেকে সংকলিত; নীতিকথা ছোট গল্পের আকারে।
- মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদও করেন।
একই টপিকের আরও প্রশ্ন
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে?৫০তম বিসিএস
- 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?৫০তম বিসিএস
- মুক্তিযুদ্ধকে উপজীব্য করে 'যাত্রা' উপন্যাসটি লিখেছেন-৫০তম বিসিএস
- ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?৫০তম বিসিএস
- 'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?৪৭তম বিসিএস
- সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?৪৭তম বিসিএস