১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১, ১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
- বিভক্তি
- ধাতুসঠিক উত্তর
- প্রত্যয়
- কৃৎ
উত্তর: (খ) ধাতু
ব্যাখ্যা
ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে।
ধাতুর প্রকারভেদ
- মৌলিক ধাতু: বিশ্লেষণ করা যায় না, যেমন চল্, পড়্, কর্। এর তিন ভাগ: বাংলা, সংস্কৃত ও বিদেশি ধাতু।
- সাধিত ধাতু: মৌলিক ধাতু বা নাম-শব্দের সঙ্গে প্রত্যয় যোগে গঠিত, যেমন দেখ্+আ = দেখা। এর তিন ভাগ: নাম ধাতু, প্রযোজক (নিজন্ত) ধাতু ও কর্মবাচ্যের ধাতু।
- যৌগিক বা সংযোগমূলক ধাতু: বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্, দে, পা, খা ইত্যাদি যুক্ত হয়ে গঠিত, যেমন যোগ + কর্ = যোগ কর।
একই টপিকের আরও প্রশ্ন
- কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?৫০তম বিসিএস
- কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?৪৬তম বিসিএস
- কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?৪৫তম বিসিএস
- নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?৪৪তম বিসিএস
- কোনটি নামধাতুর উদাহরণ?৪৩তম বিসিএস
- প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?৪১তম বিসিএস