শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬

গোপনীয়তা নীতি

১. কোন তথ্য আমরা রাখি

  • অ্যাকাউন্ট: Google থেকে পাওয়া আপনার নাম, ইমেইল ঠিকানা আর Google অ্যাকাউন্টের আইডি। পাসওয়ার্ড আমরা কখনো দেখি বা রাখি না।
  • পড়াশোনার রেকর্ড: পরীক্ষার তারিখ ও পরিকল্পনার সেটিংস, কোন টপিক পড়েছেন, প্রশ্নের উত্তর ও ফলাফল, রিভিশন, ফ্ল্যাশকার্ড, নোট, হাইলাইট, মক টেস্টের হিসাব, পড়ার সময়।
  • এআই টিউটর: আপনার প্রশ্ন, টিউটরের উত্তর, আর প্রশ্নটি বোঝার জন্য আপনি যে পেজ খুলে রেখেছেন তার লেখা।
  • পেমেন্ট: লেনদেন আইডি, পরিমাণ, প্যাকেজ, কোন মাধ্যমে পে করেছেন (যেমন বিকাশ বা ভিসা) আর গেটওয়ে যে আংশিক-লুকানো কার্ড/অ্যাকাউন্ট নম্বর জানায়। পুরো কার্ড নম্বর, পিন বা OTP আমরা কখনো দেখি না, রাখিও না — সেগুলো SSLCommerz আর আপনার ব্যাংক/ওয়ালেটের কাছেই থাকে।
  • ব্যবহারের হিসাব: ক্রেডিট খরচ, শেষ কবে এসেছেন, লগইনের সময়; নিরাপত্তার জন্য ডিভাইসের ব্রাউজার-পরিচয় আর আইপি ঠিকানার একমুখী হ্যাশ (আসল আইপি আমরা রাখি না)।
  • নোটিফিকেশন: পুশ নোটিফিকেশন চালু করলে আপনার ব্রাউজারের পুশ-ঠিকানা।

২. তথ্য কী কাজে লাগে

  • আপনাকে লগইন করানো আর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা।
  • প্রতিদিনের পরিকল্পনা, রিভিশন আর দুর্বলতার হিসাব তৈরি — এটাই অ্যাপের মূল কাজ।
  • প্যাকেজ চালু করা, পেমেন্ট যাচাই আর ক্রেডিটের হিসাব রাখা।
  • ইমেইল ও নোটিফিকেশন: স্বাগত বার্তা, পেমেন্টের খবর, মেয়াদ শেষের আগাম সতর্কতা, কিছুদিন না এলে মনে করিয়ে দেওয়া, আর গুরুত্বপূর্ণ ঘোষণা।
  • স্ক্র্যাপিং, প্রতারণা ও অপব্যবহার ঠেকানো, আর সেবা ঠিকমতো চলছে কিনা দেখা।

আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না। পড়া, অনুশীলন বা পরীক্ষার কোনো পেজে বিজ্ঞাপন বা ট্র্যাকিং কোড নেই।

৩. যাদের মাধ্যমে সেবা চলে

সেবা চালাতে কয়েকটি প্রতিষ্ঠানের সাহায্য নিই। তারা শুধু সেই কাজের জন্য যতটুকু দরকার ততটুকু তথ্য পায়:

  • Google — লগইন।
  • Cloudflare — ওয়েবসাইট, ডেটাবেস ও ফাইল রাখা (সার্ভার বাংলাদেশের বাইরে হতে পারে)।
  • Resend — ইমেইল পাঠানো (আপনার নাম ও ইমেইল)।
  • এআই সেবাদাতা (যেমন Groq, OpenRouter, Cloudflare Workers AI) — আপনি টিউটরকে যা জিজ্ঞেস করেন আর পেজের প্রাসঙ্গিক অংশ, উত্তর তৈরির জন্য। আপনার নাম বা ইমেইল পাঠানো হয় না।
  • Google (Gemini) — পাঠ শোনার স্বাভাবিক কণ্ঠ তৈরি; শুধু পাঠের লেখা যায়, আপনার কোনো তথ্য নয়।
  • OpenAI (ChatGPT) ও Anthropic (Claude) — শুধু আপনি নিজে নিজের ChatGPT বা Claude-এ BCS Mate যুক্ত করলে। তখন আপনার এআই যা জানতে চায় সেটুকু তাদের কাছে যায়: আজকের প্ল্যান, অগ্রগতি, ভুল করা প্রশ্ন, নোট, প্রশ্নব্যাংক আর সাম্প্রতিক তথ্য থেকে উত্তর, আর আপনি বললে নোট বা ফ্ল্যাশকার্ডে যোগ। আপনার ইমেইল, ফোন বা পেমেন্টের তথ্য যায় না। সেখানে তথ্য থাকে তাদের নিজস্ব নীতিতে। সংযোগের অনুমতির টোকেন আমরা শুধু হ্যাশ করে রাখি, আর অ্যাকাউন্ট মেনুর “ChatGPT ও Claude কানেক্টর” থেকে যেকোনো সময় সংযোগ বন্ধ করা যায় (নিয়ম: bcsmate.com/connect)।
  • ব্রাউজারের পুশ সার্ভিস (Google, Mozilla, Apple) — শুধু একটি “জাগো” সংকেত; বার্তার লেখা তাদের কাছে যায় না।
  • Meta (Facebook) — ফেসবুকের বিজ্ঞাপন দেখে কতজন আসেন, অ্যাকাউন্ট খোলেন আর প্যাকেজ নেন, তা মাপতে Meta Pixel ব্যবহার করি। এটি চলে পাবলিক পেজে (মূল পেজ, সাইন ইন, নীতির পেজ ও কানেক্টরের নির্দেশনা), আর অ্যাপে শুধু তিনটি মুহূর্তে: অ্যাকাউন্ট খোলা, প্যাকেজ বেছে নেওয়া আর পেমেন্ট সফল হওয়া (তখন প্যাকেজ ও টাকার পরিমাণ যায়)। Meta পায় কোন পেজ খোলা হলো, ব্রাউজারের তথ্য আর আইপি ঠিকানা; আপনার নাম, ইমেইল, ফোন নম্বর বা পড়ার রেকর্ড পায় না।
  • SSLCommerz এবং বিকাশ, ব্যাংক ও অন্যান্য পেমেন্ট সেবা — পেমেন্ট তাদের মাধ্যমেই হয়, তাদের নিজস্ব নীতিতে। আমরা তাদের আপনার নাম ও ইমেইল দিই, রসিদ ও যাচাইয়ের জন্য।

আইন অনুযায়ী বাধ্য হলে, অথবা প্রতারণা বা নিয়ম ভাঙার তদন্তে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হতে পারে।

৪. কুকি ও ব্রাউজারে রাখা তথ্য

লগইন রাখতে একটি নিরাপদ সেশন কুকি (৩০ দিন) আর Google লগইনের সময় কয়েক মিনিটের একটি কুকি ব্যবহার হয়। থিম, মেনু আর পড়ার সেটিংসের মতো ছোট পছন্দ আপনার ব্রাউজারেই থাকে। Meta Pixel বিজ্ঞাপন মাপার জন্য কুকি (যেমন _fbp) রাখতে পারে (ওপরে দেখুন); এ ছাড়া কোনো বিজ্ঞাপন বা তৃতীয় পক্ষের ট্র্যাকিং কুকি নেই।

৫. কত দিন রাখি

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার পড়ার রেকর্ড রাখি, যাতে যেকোনো সময় ফিরে এসে আগের জায়গা থেকে শুরু করতে পারেন। অ্যাকাউন্ট মুছে ফেলতে বললে ৩০ দিনের মধ্যে পড়ার রেকর্ড ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়; তবে পেমেন্টের হিসাব আর নিরাপত্তার লগ আইনগত ও হিসাবরক্ষণের প্রয়োজনে কিছুদিন রাখা হতে পারে। পুশের ঠিকানা কাজ না করলে নিজেই মুছে যায়।

৬. আপনার অধিকার

  • প্ল্যান ও সেটিংস পেজ থেকে আপনার পড়ার রেকর্ড ডাউনলোড (ব্যাকআপ) করতে পারেন।
  • রিমাইন্ডার ও ঘোষণার ইমেইল প্রতিটি ইমেইলের নিচের লিংকে বন্ধ করা যায়; পুশ নোটিফিকেশন অ্যাকাউন্ট মেনু বা ব্রাউজার থেকে বন্ধ করা যায়। পেমেন্ট ও অ্যাকাউন্টের জরুরি ইমেইল আসতে থাকবে।
  • অ্যাকাউন্ট মুছতে: ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপে লগইন করে প্ল্যান ও সেটিংস পেজের নিচে "অ্যাকাউন্ট মুছে ফেলুন" চাপুন। অ্যাকাউন্ট, পড়ার রেকর্ড, নোট আর এআই কথোপকথন সঙ্গে সঙ্গে মুছে যায়; পেমেন্টের হিসাব ও নিরাপত্তার লগ ওপরে বলা সময় পর্যন্ত থাকে।
  • লগইন করতে না পারলে, অথবা তথ্য দেখতে বা ঠিক করতে চাইলে, get@bcsmate.com-এ আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে লিখুন; ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

৭. নিরাপত্তা

সব সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড। সেশন টোকেনের শুধু হ্যাশ ডেটাবেসে থাকে, পাঠ ও ছবির ফাইল লগইন ছাড়া পাওয়া যায় না, আর অ্যাডমিন প্যানেলে ঢোকা যায় শুধু নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে। তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়; কোনো সমস্যা দেখলে আমাদের জানান।

৮. বয়স

সেবাটি ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। জেনেশুনে আমরা এর কম বয়সী কারও তথ্য রাখি না।

৯. নীতির পরিবর্তন

এই নীতি বদলালে পাতার ওপরের তারিখ হালনাগাদ হবে; বড় পরিবর্তন হলে ইমেইলে বা অ্যাপে জানানো হবে।