২০১১ সালের আগস্টে আটলান্টিকে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরিন ক্যারিবীয় অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এতে কমপক্ষে ৪৯ জনের প্রাণহানি ঘটে এবং ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ১৪.২ বিলিয়ন ডলার। ২০১২ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা নামটি অবসরে পাঠায়।