ইস্তাম্বুল চুক্তি
Istanbul Convention
২০১১ সালের ১১ মে তুরস্কের ইস্তাম্বুলে স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় ইউরোপ পরিষদের এই মানবাধিকার চুক্তি। নারীর প্রতি সহিংসতা ও গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীর সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির অবসান এর লক্ষ্য। চুক্তিটি ২০১৪ সালের ১ আগস্ট কার্যকর হয়।