পঞ্চদশ সংশোধনী
Fifteenth Amendment to the Constitution of Bangladesh

৩০ জুন ২০১১ নবম জাতীয় সংসদ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, ১৯৭২ সালের চার মূলনীতি ফেরে, সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ হয় এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ ঘোষণা করে ৭ক ও ৭খ অনুচ্ছেদ যুক্ত হয়।