ত্রয়োদশ সংশোধনী: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
Thirteenth Amendment to the Constitution of Bangladesh

২৬ মার্চ ১৯৯৬ ষষ্ঠ জাতীয় সংসদ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে। এতে সংসদ নির্বাচনের সময় একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত হয়। এই ব্যবস্থায় ১৯৯৬ সালের জুন, ২০০১ ও ২০০৮ সালের সংসদ নির্বাচন হয়; ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী ব্যবস্থাটি বাতিল করে।