ভুট্টোর অধিবেশন বর্জনের ঘোষণা
Bhutto announces boycott of the National Assembly session

১৫ ফেব্রুয়ারি ১৯৭১ পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দেন, আওয়ামী লীগ ছয় দফায় আপস না করলে তাঁর দল ৩ মার্চ ঢাকার জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেবে না। ২৮ ফেব্রুয়ারি তিনি হুঁশিয়ারি দেন, তাঁর দলকে ছাড়া অধিবেশন শুরু হলে আন্দোলন হবে। এই অবস্থানই ১ মার্চ অধিবেশন স্থগিতের পটভূমি।