১৯৭০ সালের সাধারণ নির্বাচন
1970 Pakistani general election

৭ ডিসেম্বর ১৯৭০ পাকিস্তানে প্রথমবার প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে জাতীয় পরিষদের নির্বাচন হয়। ছয় দফাকে ইশতেহার করে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬৯ আসনের ১৬৭টি জেতে এবং ৩১৩ আসনের পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। সামরিক সরকার এই রায় অনুযায়ী ক্ষমতা হস্তান্তর না করায় সংকট মুক্তিযুদ্ধের দিকে গড়ায়।