১৯৭০ সালের ভোলার ঘূর্ণিঝড়
1970 Bhola cyclone

১২ নভেম্বর ১৯৭০ সন্ধ্যায় ভরা জোয়ারের সময় এক প্রবল ঘূর্ণিঝড় পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হানে; জলোচ্ছ্বাসে ভোলাসহ দ্বীপ ও চরাঞ্চল তলিয়ে যায়। অন্তত ৩ লাখ, কোনো হিসাবে ৫ লাখ মানুষ মারা যান; এটি রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ত্রাণে কেন্দ্রীয় সরকারের অবহেলা ২৫ দিন পরের নির্বাচনে বড় প্রভাব ফেলে।