সময়, দূরত্ব ও গতিবেগ (নৌকা, ট্রেন)গাণিতিক যুক্তি · পাটিগণিত

১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে এই টপিক থেকে ৮টি প্রশ্ন এসেছে। নিচে সেগুলো, সঠিক উত্তরসহ; প্রতিটি প্রশ্নের পাতায় ব্যাখ্যা।

কোন বিসিএস-এ এসেছে

বিসিএস-এ আসা প্রশ্ন ও উত্তর

  1. প্রশ্ন ১ · ২৮তম বিসিএস

    If a man swims 4 miles upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
    1. 0.8 mph
    2. 1.6 mphসঠিক উত্তর
    3. 2.4 mph
    4. 3.2 mph
    ব্যাখ্যা ও আরও তথ্য
  2. প্রশ্ন ২ · ২৬তম বিসিএস

    লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
    1. ১০ ঘণ্টা
    2. ৫ ঘণ্টা
    3. ৬ ঘণ্টাসঠিক উত্তর
    4. ৮ ঘণ্টা
    ব্যাখ্যা ও আরও তথ্য
  3. প্রশ্ন ৩ · ২০তম বিসিএস

    ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
    1. ২৪.৫ কিমি
    2. ৩৭.৫ কিমিসঠিক উত্তর
    3. ৪২.০ কিমি
    4. ৪৫.০ কিমি
    ব্যাখ্যা ও আরও তথ্য
  4. প্রশ্ন ৪ · ১৮তম বিসিএস

    ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
    1. ২৪সঠিক উত্তর
    2. ২৩
    3. ২২
    4. ১১
    ব্যাখ্যা ও আরও তথ্য
  5. প্রশ্ন ৫ · ১৩তম বিসিএস

    একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
    1. ৪৫
    2. ৪৮সঠিক উত্তর
    3. ৭৫
    4. ২৪
    ব্যাখ্যা ও আরও তথ্য
  6. প্রশ্ন ৬ · ১২তম বিসিএস

    নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
    1. ৯ ঘণ্টা
    2. ১২ ঘণ্টাসঠিক উত্তর
    3. ১০ ঘণ্টা
    4. ১৮ ঘণ্টা
    ব্যাখ্যা ও আরও তথ্য
  7. প্রশ্ন ৭ · ১১তম বিসিএস

    ক ঘণ্টায় ১০ কি.মি.এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.?
    1. ২০ কিমি
    2. ২৫ কিমি
    3. ১৫ কিমিসঠিক উত্তর
    4. ২৮ কিমি
    ব্যাখ্যা ও আরও তথ্য

সংশ্লিষ্ট টপিক

গাণিতিক যুক্তি: সব টপিক →