৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০০

কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?

  1. কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
  2. নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
  3. নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতিসঠিক উত্তর
  4. সামাজিক শৃংখলার আইনি বাধ্যবাধকতা

উত্তর: (গ) নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতি

ব্যাখ্যা

মূল্যবোধের সারসত্তা হলো আচরণকে নৈতিকভাবে নির্দেশ করে এমন অভ্যন্তরীণ বিশ্বাস ও নীতি।

মনে রাখার বিষয়:
- মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড; এটি বাহ্যিক চাপ নয়, অভ্যন্তরীণ বিশ্বাস।
- এই বিশ্বাস থেকেই সততা, ন্যায়, দায়িত্ববোধ ও সমতা উদ্ভূত হয়।
- মূল্যবোধের উপাদান: নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, জবাবদিহিতা।
- মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিবার এবং প্রাতিষ্ঠানিক উৎস শিক্ষালয়।
- কর্তৃপক্ষ আরোপিত নিয়ম, নৈতিক নির্দেশহীন প্রথা এবং আইনি বাধ্যবাধকতা মূল্যবোধের সারসত্তা নয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মূল্যবোধ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মূল্যবোধ: সব প্রশ্ন ও উত্তর →