৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯১

ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

  1. নৈতিকসঠিক উত্তর
  2. অর্থনৈতিক
  3. রাজনৈতিক
  4. সামাজিক

উত্তর: (ক) নৈতিক

ব্যাখ্যা

মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচারের ভিত্তি হলো মূল্যবোধ, যা নৈতিকতার উপর নির্ভরশীল। তাই ভালো-মন্দ এক ধরনের নৈতিক মূল্যবোধ।

মূল্যবোধের বৈশিষ্ট্য:

  • নৈতিক প্রাধান্য: নীতি-নৈতিকতাহীন ব্যক্তি সাধারণত মূল্যবোধসম্পন্ন হয় না।
  • নির্দিষ্টতা ও সাধারণত্ব: যেমন মায়ের প্রতি সম্মান নির্দিষ্ট, আবার প্রতিবেশীকে ভালোবাসা সাধারণ।
  • বিভিন্নতা: সংস্কৃতিভেদে মূল্যবোধ ভিন্ন হতে পারে।
  • আপেক্ষিকতা: স্থান, কাল, পাত্রভেদে মূল্যবোধের মাত্রা কম বা বেশি হয়।
  • পরিবর্তনশীলতা: চর্চা ও অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, তাই পরিবেশ বদলালে পরিবর্তিত হতে পারে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মূল্যবোধ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মূল্যবোধ: সব প্রশ্ন ও উত্তর →