৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৮

সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে-

  1. ইউএনডিপি
  2. বিশ্বব্যাংকসঠিক উত্তর
  3. ইসলামি উন্নয়ন ব্যাংক
  4. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

উত্তর: (খ) বিশ্বব্যাংক

ব্যাখ্যা

বিশ্বব্যাংক ১৯৯২ সালে "Governance and Development" (শাসন প্রক্রিয়া ও উন্নয়ন) শীর্ষক রিপোর্টে সুশাসনের ধারণা বিস্তারিতভাবে তুলে ধরে।

বিশ্বব্যাংক ও সুশাসন:
- 'সুশাসন' (Good Governance) ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত।
- ১৯৮৯ সালের এক সমীক্ষায় প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করা হয়।
- ২০০০ সালে বিশ্বব্যাংক জানায়, সুষ্ঠু গভর্নেন্স চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।

অন্যান্য সংস্থা:
- ইউএনডিপি ১৯৯০-এর দশক থেকে সুশাসনকে টেকসই উন্নয়নের মূল উপাদান হিসেবে চিহ্নিত করে।
- ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB) ইসলামি অর্থনীতির নীতির ভিত্তিতে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত; এটি মূলত দুর্নীতি প্রতিরোধে কাজ করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুশাসন (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুশাসন: সব প্রশ্ন ও উত্তর →