৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৮

বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?

  1. গড়াই ও মধুমতী
  2. মহানন্দা ও বংশী
  3. মহানন্দা ও আত্রাই
  4. গড়াই ও ধলেশ্বরীসঠিক উত্তর

উত্তর: (ঘ) গড়াই ও ধলেশ্বরী

ব্যাখ্যা

পদ্মা নদীর শাখা গড়াই এবং যমুনা নদীর শাখা ধলেশ্বরী।

• পদ্মা: উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ভারতে গঙ্গা নামে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। যমুনার সাথে মিলিত হয় রাজবাড়ির গোয়ালন্দের কাছে এবং চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়।
- শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর, বড়াল, গড়াই, ইছামতি, নবগঙ্গা, কালীগঙ্গা, চিত্রা, তেঁতুলিয়া, বিষখালী, কীর্তনখোলা, কাউখালী, আগুনমুখা।
- উপনদী: মহানন্দা, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, কুলিক।

• যমুনা: ১৭৮৯ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের একটি শাখা হিসেবে সৃষ্টি হয় এবং এটি বাংলাদেশের দীর্ঘতম নদী। দক্ষিণে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে পদ্মার সাথে মিলিত হয়।
- প্রধান শাখা নদী: ধলেশ্বরী; ধলেশ্বরীর শাখা: বুড়িগঙ্গা।
- প্রধান উপনদী: ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: নদী, হ্রদ, সাগর ও মহাসাগর (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

নদী, হ্রদ, সাগর ও মহাসাগর: সব প্রশ্ন ও উত্তর →