৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৯

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো ______ উত্তর অক্ষাংশ।

  1. ৩৮°সঠিক উত্তর
  2. ৩৪°
  3. ৪৯°
  4. ২৩.৫০°

উত্তর: (ক) ৩৮°

ব্যাখ্যা

১৯১০ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল। যুদ্ধে জাপান পরাজিত হলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- উত্তরাংশ সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণাংশ যুক্তরাষ্ট্রের অধীনে যায়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

• অন্যান্য অক্ষরেখা:
- ৪৯° উত্তর: যুক্তরাষ্ট্র ও কানাডার সীমারেখা; ১৮৪৬ সালের ওরেগন ট্রিটি দ্বারা নির্ধারিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত।
- ২৩.৫° উত্তর: কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে যায়। ফরিদপুরের ভাঙ্গায় এই রেখা ৯০° পূর্ব দ্রাঘিমারেখাকে ছেদ করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রণালী, সীমারেখা ও অন্যান্য (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রণালী, সীমারেখা ও অন্যান্য: সব প্রশ্ন ও উত্তর →