৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮২
কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?
- কর্ণফুলি
- নাফ
- মেঘনা
- হালদাসঠিক উত্তর
উত্তর: (ঘ) হালদা
ব্যাখ্যা
হালদা নদী বাংলাদেশের খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে অগ্রসর হয়ে কালুরঘাটের কাছে কর্ণফুলী নদীতে মিশেছে।
- এর মোট দৈর্ঘ্য ৮০.৪৫ কিমি।
- প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা।
গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তিস্থল:
| বাংলাদেশের নদী | উৎপত্তিস্থল | বিশ্বের নদী | উৎপত্তিস্থল |
|---|---|---|---|
| পদ্মা | গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ | হোয়াংহো | কুনকুন পর্বত, চিন দেশ |
| মেঘনা | আসামের লুসাই পাহাড় | মিসিসিপি | মিনোসোটার হ্রদ, মার্কিন যুক্তরাষ্ট্র |
| যমুনা | ব্রহ্মপুত্র নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ | দানিউব | ব্ল্যাক ফরেস্ট, ইউরোপ |
| কর্ণফুলী | মিজোরামের লুসাই পাহাড় | মারে ডার্লিং | কোমিয়াস্কে, অস্ট্রেলিয়া |
| করতোয়া | সিকিমের পার্বত্য অঞ্চল | তিস্তা | সিকিমের পর্বত অঞ্চল |
| সাঙ্গু | মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় | নীলনদ | ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা মহাদেশ |
| হালদা | খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ | আমাজান | আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকা |
| মহানন্দা | মহালড্রাম, দার্জিলিং |
একই টপিকের আরও প্রশ্ন
- ডাউকি ফন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?৪৪তম বিসিএস
- বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?৩৭তম বিসিএস
- হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?২৮তম বিসিএস
- বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?২৬তম বিসিএস
- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?২৫তম বিসিএস
- বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?২৫তম বিসিএস