৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫১

কোন্ জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

  1. ক্যানকুন চুক্তিসঠিক উত্তর
  2. প্যারিস চুক্তি
  3. কিয়োটো প্রোটোকল
  4. কোপেনহেগেন চুক্তি

উত্তর: (ক) ক্যানকুন চুক্তি

ব্যাখ্যা

২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16-এ গৃহীত ক্যানকুন চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল (Green Climate Fund – GCF) প্রতিষ্ঠিত হয়।

  • GCF বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু তহবিল; উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আর্থিক সহায়তা দেয়।
  • প্রতিষ্ঠাকাল: ২০১০; প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬; সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
  • GCF-এর ধারণা প্রথম উত্থাপিত হয় কোপেনহেগেন সম্মেলনে (২০০৯), কিন্তু আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় ক্যানকুনে।
  • প্যারিস চুক্তি (২০১৫) পরে GCF-কে আর্থিক প্রক্রিয়ার অংশ হিসেবে দায়িত্ব দেয়; কিয়োটো প্রোটোকলের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট: সব প্রশ্ন ও উত্তর →