৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫০

বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

  1. প্রধান বিচারপতিসঠিক উত্তর
  2. প্রধানমন্ত্রী
  3. সেনাবাহিনী প্রধান
  4. রাষ্ট্রপতি

উত্তর: (ক) প্রধান বিচারপতি

ব্যাখ্যা

সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি সংবিধানের রক্ষাকর্তা।

♦ সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট:

  • সংবিধান বহির্ভূত সব কিছু অবৈধ ঘোষণা করতে পারে।
  • দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
  • মৌলিক অধিকারের সংরক্ষক।

♦ উল্লেখ্য:

  • সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
  • সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ১১ এপ্রিল, ১৯৭২; সদস্য ছিলেন ৩৪ জন।
  • কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
  • কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংবিধানের ইতিহাস (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংবিধানের ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →