৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬৭

United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়-

  1. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
  2. গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমনসঠিক উত্তর
  3. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
  4. বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন

উত্তর: (খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন

ব্যাখ্যা

UNFCCC (United Nations Framework Convention on Climate Change) এর মূল লক্ষ্য বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমন এমন মাত্রায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ু ব্যবস্থায় মানুষের বিপজ্জনক হস্তক্ষেপ না ঘটে।

মনে রাখুন:

বিষয়তথ্য
স্বাক্ষর১৯৯২, রিও ডি জেনেরিও, ব্রাজিল (UNCED সম্মেলন)
কার্যকর১৯৯৪
সদর দপ্তরবন, জার্মানি (১৯৯৫ থেকে; এর আগে ১৯৯২-৯৫ জেনেভা, সুইজারল্যান্ড)
সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারীConference of the Parties (COP)
পরবর্তী চুক্তিকিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট: সব প্রশ্ন ও উত্তর →