২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০
'এ মাটি সোনার বাড়া'-এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
- বিশেষণের অতিশায়নসঠিক উত্তর
- রূপবাচক বিশেষণ
- উপাদান বাচক বিশেষণ
- বিধেয় বিশেষণ
উত্তর: (ক) বিশেষণের অতিশায়ন
ব্যাখ্যা
বিশেষণের অতিশায়ন: বিশেষণ পদ দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বিষয়ে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে তাকে বিশেষণের অতিশায়ন বলে।
বাংলা শব্দের অতিশায়ন:
- দুয়ের তুলনায় চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে ব্যবহৃত হয়। প্রথম বিশেষ্যটি প্রায়ই ষষ্ঠী বিভক্তিযুক্ত হয় এবং মূল বিশেষণের কোনো পরিবর্তন হয় না। যেমন: গরুর থেকে ঘোড়ার দাম বেশি; বাঘের চেয়ে সিংহ বলবান।
- বহুর মধ্যে অতিশায়নে মূল বিশেষণের আগে সবচেয়ে, সবচাইতে, সর্বাপেক্ষা, সর্বাধিক ইত্যাদি বসে। যেমন: পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান।
- দুটি বস্তুর তুলনায় জোর দিতে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর ইত্যাদি বসে। যেমন: পদ্মফুল গোলাপের চাইতে অনেক সুন্দর।
- কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দই চেয়ে, থেকে ইত্যাদির কাজ করে। যেমন: এ মাটি সোনার বাড়া।
একই টপিকের আরও প্রশ্ন
- 'তুমি এতক্ষণ কী করেছ?'- এই বাক্যে 'কী' কোন পদ?২৪তম বিসিএস
- 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!'- এই বাক্যের 'কী'-এর অর্থ-২২তম বিসিএস
- 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-১৫তম বিসিএস
- কোনটি বিশেষণ বাচক শব্দ?১৪তম বিসিএস
- জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-১৪তম বিসিএস
- কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?১৩তম বিসিএস