৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৭
বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন্ কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?
- কৃষি রপ্তানি হ্রাস
- নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
- প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
- পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়াসঠিক উত্তর
উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া
ব্যাখ্যা
পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (TFP) বৃদ্ধি ধীর হওয়াই মধ্যম আয়ের ফাঁদের ঝুঁকির সঙ্গে যুক্ত।
মধ্যম আয়ের ফাঁদ: নিম্ন-আয় থেকে মধ্যম আয়ে পৌঁছানোর পর উচ্চ-আয়ের অবস্থানে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্বব্যাংক ২০০৭ সালের একটি প্রতিবেদনে এই ধারণা দেয়।
বাংলাদেশ: ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়।
ফাঁদের লক্ষণ (শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী):
- শিল্প খাতে কর্মসংস্থান ও উৎপাদনের বিপরীতমুখী সম্পর্ক
- শিল্প উৎপাদনে স্থবিরতা বা হ্রাস
- জিডিপিতে রপ্তানি খাতের অপর্যাপ্ত অবদান
- বেসরকারি বিনিয়োগে স্থবিরতা
- শিক্ষা ও স্বাস্থ্যে সরকারি বিনিয়োগের অপ্রতুলতা
- সুশাসনের অভাব
ফাঁদ এড়ানোর উপায়: উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈচিত্র্যময় রপ্তানি ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন, সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ।