৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৮

‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?

  1. গুটিপোকা এবং রেশম
  2. মৌমাছি এবং মধুসঠিক উত্তর
  3. মৎস চাষ
  4. তামাক চাষ

উত্তর: (খ) মৌমাছি এবং মধু

ব্যাখ্যা

এপিকালচার মৌমাছি ও মধু নিয়ে আলোচনা করে। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন ও মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।

  • আধুনিক মৌমাছি পালকরা এক্সট্র্যাক্টর ব্যবহার করেন, যাতে মধুর কোষ ক্ষতিগ্রস্ত না হয়। আগে মধু সংগ্রহের জন্য মৌচাক ধ্বংস করতে হতো।
  • মধু সংগ্রহের সরঞ্জাম: নেট বা পর্দাযুক্ত হেলমেট, কোষ কাটা যন্ত্র, স্মোকার (মৌমাছিকে শান্ত রাখে)।

অন্যান্য কালচার বিদ্যা:

  • সেরিকালচার: রেশম চাষ
  • পিসিকালচার: মৎস্য চাষ
  • প্রণকালচার: চিংড়ি চাষ
  • হর্টিকালচার: উদ্যান বিদ্যা
  • এভিকালচার: পাখি পালন
  • মেরিকালচার: সামুদ্রিক মৎস্য পালন
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক কৃষি ও পশুপালন (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১২টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক কৃষি ও পশুপালন: সব প্রশ্ন ও উত্তর →