৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪১

আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

  1. ২
  2. ৩সঠিক উত্তর
  3. ৪
  4. ৫

উত্তর: (খ) ৩

ব্যাখ্যা

কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু তিন প্রকার।

  • স্কোয়ামাস (আইশাকার) আবরণী টিস্যু: কোষ মাছের আঁশের মতো চ্যাপটা, নিউক্লিয়াস বড়। উদাহরণ: বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর।
  • কিউবয়ডাল (ঘনাকার) আবরণী টিস্যু: কোষ ঘনাকার, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রায় সমান। উদাহরণ: বৃক্কের সংগ্রাহক নালিকা।
  • কলামনার (স্তম্ভাকৃতি) আবরণী টিস্যু: কোষ স্তম্ভের মতো সরু ও লম্বা। উদাহরণ: প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর, যা ক্ষরণ, রক্ষণ ও শোষণ কাজ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কোষ, টিস্যু ও টিস্যুতন্ত্র (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কোষ, টিস্যু ও টিস্যুতন্ত্র: সব প্রশ্ন ও উত্তর →