৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৫

একজন টাইপ-১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন্‌ বক্তব্যটি সঠিক?

  1. নির্দিষ্ট কোষের ইনসুলিন প্রতিরোধিতা
  2. বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করেসঠিক উত্তর
  3. অগ্ন্যাশয়ের আলফা কোষ দ্বারা গ্লুকাগনের অতিরিক্ত উৎপাদন
  4. প্রো-ইনসুলিন থেকে ইনসুলিনে রূপান্তরে ত্রুটি

উত্তর: (খ) বিটা কোষগুলির অটো-ইমিউন ধ্বংসের কারণে অগ্ন্যাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে

ব্যাখ্যা

টাইপ-১ ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগ; রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষকে ধ্বংস করে, ফলে ইনসুলিন অপর্যাপ্ত বা একেবারে তৈরি হয় না এবং রক্তে শর্করা বেড়ে যায়।

মনে রাখুন:

  • ইনসুলিন অগ্ন্যাশয়ের Islets of langerhans-এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তের গ্লুকোজ কোষে প্রবেশে সাহায্য করে।
  • টাইপ-১: ইনসুলিন একেবারেই তৈরি হয় না; নিয়মিত ইনজেকশন লাগে।
  • টাইপ-২: ইনসুলিন আংশিক তৈরি হয়; ঔষধে কাজ হয়, তবে পরে ইনসুলিন লাগতে পারে।
  • ডায়াবেটিস সংক্রামক নয়; এটি বংশগতি ও পরিবেশের প্রভাবে হয়।
  • লক্ষণ: ঘন ঘন প্রস্রাব, অধিক পিপাসা, ক্ষুধা বৃদ্ধি, ওজন কমা, দুর্বলতা, ক্ষতস্থান সহজে না শুকানো।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →