৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০০

একটা 4-bit বাইনারি সিস্টেমে শূণ্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে?

  1. 16
  2. 0সঠিক উত্তর
  3. 15
  4. কোনটিই নয়

উত্তর: (খ) 0

ব্যাখ্যা

4-bit সিস্টেমে শূন্যের বাইনারি রূপ \(0000\)। এর 1's complement \(1111\) এবং তার সাথে 1 যোগ করলে পাওয়া যায় \(10000\)।

4-bit সিস্টেমে বাম দিকের অতিরিক্ত carry bit বাদ যায়, ফলে থাকে \(0000\)। এর decimal মান \(0\)।

নোট: \(10000\) কে 5-bit unsigned binary ধরলে মান হয় 16, কিন্তু প্রশ্নে 4-bit system বলা থাকায় 16 গ্রহণযোগ্য নয়।

• 2-এর পরিপূরক (2's Complement):
- বাইনারি সংখ্যার প্রতিটি বিট উল্টালে পাওয়া যায় 1-এর পরিপূরক।
- 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে পাওয়া যায় 2-এর পরিপূরক।

উদাহরণ: 12 এর 8-bit 2's complement হলো \(11110100\)। (12 = 00001100; 1's complement = 11110011; +1 = 11110100)

  • BCS Mate-এ এই প্রশ্নে ১২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সংখ্যা পদ্ধতি ও লজিক গেট (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সংখ্যা পদ্ধতি ও লজিক গেট: সব প্রশ্ন ও উত্তর →