৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৯
ক্লাউড কম্পিউটিং কোন্ পরিষেবা প্রদান করে?
- শুধুমাত্র লোকাল স্টোরেজ
- ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেসসঠিক উত্তর
- শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ
- উপরের সবগুলো
উত্তর: (খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং ও সফটওয়্যারের মতো ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস প্রদান করে। এটি শুধু লোকাল বা শুধু ভার্চুয়াল স্টোরেজে সীমাবদ্ধ নয়।
• ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য (NIST অনুসারে):
- Resource Flexibility/Scalability: ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই সেবা দিতে পারবে।
- On Demand: ক্রেতা যখন চাইবে তখনই সেবা পাবে।
- Pay as you go: আগে থেকে সার্ভিস রিজার্ভ করতে হয় না; যতটুকু ব্যবহার, শুধু ততটুকুরই মূল্য দিতে হয়।
• ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল:
| মডেল | বিবরণ |
|---|---|
| IaaS (Infrastructure as a Service) | নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি মৌলিক রিসোর্স ভাড়া দেওয়া হয় |
| PaaS (Platform as a Service) | হার্ডওয়্যার, OS, ওয়েব সার্ভার, ডেটাবেজ সহ প্ল্যাটফর্মে ডেভেলপাররা নিজেদের সফটওয়্যার চালান |
| SaaS (Software as a Service) | সেবাদাতার তৈরি অ্যাপ্লিকেশন ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা হয় |
• কয়েকটি ক্লাউড প্রোভাইডার: Amazon Web Services (AWS), Microsoft Azure, Google Cloud Platform (GCP), IBM Cloud, Oracle Cloud।
একই টপিকের আরও প্রশ্ন
- ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্লাটফর্ম সরবরাহ করে?৪৭তম বিসিএস
- গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত?৪৬তম বিসিএস
- নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?৪৫তম বিসিএস
- নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?৪৪তম বিসিএস
- অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?৪৪তম বিসিএস
- নিচের কোন প্রযুক্তি 'Pay as You Go' সার্ভিস মডেল অনুসরণ করে?৪৩তম বিসিএস