৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৪

বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারী করা হয়েছে?

  1. ৫ বারসঠিক উত্তর
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৭ বার

উত্তর: (ক) ৫ বার

ব্যাখ্যা

⇒ বাংলাদেশে মোট ৫ বার জরুরি অবস্থা জারি করা হয়েছে।

♦ জরুরি অবস্থা:
→ রাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আকস্মিক সংকট মোকাবেলায় কিছু মৌলিক অধিকারের উপর বাধানিষেধ আরোপ করাকে জরুরি অবস্থা বলা হয়।
→ ১৯৭৩ সালে ২য় সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থার বিধান সংবিধানে যুক্ত হয়।
→ সংবিধানের ১৪১(ক), ১৪১(খ) ও ১৪১(গ) অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা সর্বাধিক ১২০ দিনের জন্য ঘোষিত হতে পারে।

♦ জারির সময়কাল:

  • ১৯৭৪ সালের ২৮ ডিসেম্বর (ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবেলায়)
  • ১৯৮১ সালের ৩০ মে (রাষ্ট্রপতি আব্দুস সাত্তার)
  • ১৯৮৭ সালের ২৭ নভেম্বর (এরশাদ)
  • ১৯৯০ সালের ২৭ নভেম্বর (এরশাদ, দ্বিতীয়বার)
  • ২০০৭ সালের ১১ জানুয়ারি (ইয়াজউদ্দীন আহম্মেদ, ১/১১ নামে পরিচিত)
  • BCS Mate-এ এই প্রশ্নে ২২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।