৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি।/পরানে পরান বান্ধা আপনা আপনি।।' কার লেখা?

  1. বিদ্যাপতি
  2. চণ্ডীদাসসঠিক উত্তর
  3. জ্ঞানদাস
  4. গোবিন্দদাস

উত্তর: (খ) চণ্ডীদাস

ব্যাখ্যা

পঙ্‌ক্তিদ্বয় বৈষ্ণব কবি চণ্ডীদাসের রচনা। তিনি রাধার কৃষ্ণপ্রেমকে কামগন্ধহীন, আত্মহারা রূপে এঁকেছেন এবং মিলনের আনন্দের চেয়ে বিচ্ছেদের বেদনাকে তীব্র করে দেখিয়েছেন।

মনে রাখুন:

  • চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি, বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি।
  • 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' - তাঁর মানবতার বাণী।
  • রবীন্দ্রনাথ চণ্ডীদাসকে 'সহজ ভাষায় সহজ ভাবের কবি' এবং 'দুঃখের কবি' বলেছেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বৈষ্ণব পদাবলি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বৈষ্ণব পদাবলি: সব প্রশ্ন ও উত্তর →