৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২
’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?
- নৌকা খণ্ড
- হার খণ্ড
- রাধা বিরহ
- প্রণয় খণ্ডসঠিক উত্তর
উত্তর: (ঘ) প্রণয় খণ্ড
ব্যাখ্যা
‘প্রণয় খণ্ড’ নামে ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর কোনো খণ্ড নেই। নৌকাখণ্ড, হারখণ্ড ও রাধাবিরহ এর অংশ।
- কাব্যটি বড়ু চণ্ডীদাসের রচনা; ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় পুথি আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।
- বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রণয়লীলা; প্রধান চরিত্র কৃষ্ণ, রাধা ও বড়ায়ি।
- কাব্যটি তেরো খণ্ডে বিভক্ত: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালিয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড, রাধাবিরহ।