৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১

নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?

  1. এটি Interpreter-এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
  2. এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
  3. এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করেসঠিক উত্তর
  4. এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে

উত্তর: (গ) এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে

ব্যাখ্যা

◉ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং সব ভুল একসাথে দেখায়। ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে।

অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের: কম্পাইলার, ইন্টারপ্রেটার ও অ্যাসেম্বলার।

কম্পাইলার:

  • সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম ও এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
  • এক্সিকিউশন ফাইল দ্রুত চলে এবং প্রোগ্রামারকে অনুবাদের কাজ নিজে করতে হয় না।
  • প্রয়োজনীয় রুটিন যুক্ত করে এবং প্রোগ্রামের ভুল জানায়।

একই টপিকের আরও প্রশ্ন

সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ও ভাইরাস: সব প্রশ্ন ও উত্তর →