৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০
একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
- Command-Line Interface
- Graphical User Interfaceসঠিক উত্তর
- Block User Interface
- Tap User Interface
উত্তর: (খ) Graphical User Interface
ব্যাখ্যা
◉ আইকন, প্রতীক ও ভিজ্যুয়াল মেটাফরের মাধ্যমে কম্পিউটারের সাথে যোগাযোগ করার ব্যবস্থাকে Graphical User Interface (GUI) বলে।
GUI-এর বৈশিষ্ট্য:
- ডেস্কটপে প্রোগ্রামের আইকন থাকে।
- আইকন ও পুলডাউন মেনু ব্যবহার করে নির্দেশ দেওয়া হয়; মাউসে ডাবল ক্লিক করলে প্রোগ্রাম চালু হয়।
- কোনো কমান্ড মুখস্থ রাখতে হয় না।
- নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার যুক্ত করলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে।
- বেশি মেমরি প্রয়োজন হয়।
উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS।
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোনটি systern software নয়?৪৪তম বিসিএস
- নিচের কোনটি Open Source Software?৪৪তম বিসিএস
- নিচের কোনটি multi-tasking operating system নয়?৪৩তম বিসিএস
- একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-৪১তম বিসিএস
- Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?৪০তম বিসিএস
- কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?৩৮তম বিসিএস