৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৪

বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?

  1. Antivirus
  2. Digital Signature
  3. Encryption
  4. Firewallসঠিক উত্তর

উত্তর: (ঘ) Firewall

ব্যাখ্যা

Firewall ব্যবহার করা হয় অননুমোদিত ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রক্ষা করতে এবং সাইবার আক্রমণ প্রতিরোধ করতে।

  • ফায়ারওয়াল কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক (ইন্ট্রানেট) ও ইন্টারনেটের মধ্যে অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করে।
  • এটি প্রতিষ্ঠানের গেটকিপার হিসেবে কাজ করে এবং ডেটা ফিল্টার করে।
  • ফায়ারওয়াল হ্যাকিংয়ে বাধা দেয়, তবে সবসময় প্রতিরোধ করতে পারে না।

অন্যান্য অপশন:

  • Antivirus: ভাইরাস আক্রমণের আগে তা রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে।
  • Encryption: ডেটা উৎস থেকে গন্তব্যে পাঠানোর আগে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয়।

একই টপিকের আরও প্রশ্ন

সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ও ভাইরাস: সব প্রশ্ন ও উত্তর →