৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮
মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
- বিজু
- রাশ
- সাংগ্রাইসঠিক উত্তর
- বাইশু
উত্তর: (গ) সাংগ্রাই
ব্যাখ্যা
মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই, যা তাদের বর্ষবরণ উৎসব।
বৈসাবি: পাহাড়ি তিন নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব একত্রে বৈসাবি নামে পরিচিত।
- ত্রিপুরা: বৈসু/বৈসুক/বাইশু
- মারমা: সাংগ্রাই
- চাকমা: বিজু
সাংগ্রাই:
- নামটি এসেছে 'সাক্রাই' থেকে, অর্থ সংক্রান্তি।
- বছরের শেষ দুইদিন ও নতুন বছরের প্রথম দিন পালিত হয়।
- মূল আয়োজন 'পানিখেলা' বা জলোৎসব; একপক্ষ অন্য পক্ষকে পানি ছিটিয়ে দেয়।
- মারমারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, প্রধানত রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে।
মারমা প্রশাসন: গ্রাম-কারবারি, মৌজা-হেডম্যান, সার্কেল-রাজা।
একই টপিকের আরও প্রশ্ন
- মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?৪৬তম বিসিএস
- ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?৪৩তম বিসিএস
- কোন উপজাতিটির আবাসস্থল “বিরিশিরি” নেত্রকোনায়?৪১তম বিসিএস
- 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?৪০তম বিসিএস
- যে জেলায় হাজংদের বসবাস নেই-৩৭তম বিসিএস
- বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?৩৬তম বিসিএস