৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- ভূমি রাজস্ব
- মূল্য সংযোজন করসঠিক উত্তর
- আয়কর
- আমদানি শুল্ক
উত্তর: (খ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর (মূসক/VAT) থেকে। সকল অর্থবছরেই অন্য যেকোনো উৎসের চেয়ে এখান থেকে বেশি রাজস্ব আহরিত হয়।
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে NBR-এর মোট কর আদায়ের লক্ষ্যমাত্রার ৩৮.১% ছিল মূসক থেকে।
- দ্বিতীয় প্রধান উৎস আয়কর (আয়, মুনাফা ও মূলধনের উপর কর)।
- আমদানি শুল্ক ও আবগারি শুল্ক অন্যতম অন্যান্য উৎস।
মূল্য সংযোজন কর:
- পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর শতকরা হারে আরোপিত কর।
- এটি একটি পরোক্ষ কর।
- বাংলাদেশে ১ জুলাই ১৯৯১ সালে চালু হয়।
- সকল পণ্য ও সেবার উপর সাধারণভাবে ১৫% হারে আরোপিত; কিছু বিশেষ সেবায় হার কম বা বেশি হতে পারে।