৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
- দ্রাবিড়
- নেগ্রিটো
- ভোটচীন
- অস্ট্রিকসঠিক উত্তর
উত্তর: (ঘ) অস্ট্রিক
ব্যাখ্যা
বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাঙালি একটি সংকর জাতি, তবে গঠনে অস্ট্রিক জাতির ভূমিকা সর্বাধিক।
মনে রাখুন:
- অস্ট্রিক জাতি প্রাক-আর্য যুগে ইন্দোচীন থেকে এসে বাংলায় বসতি স্থাপন করে।
- অস্ট্রিক জাতির সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে ওঠে।
- পরবর্তী সময়ে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্তার সংমিশ্রণ ঘটে।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।
একই টপিকের আরও প্রশ্ন
- কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?৩৬তম বিসিএস
- খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?৩৫তম বিসিএস
- কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?২৮তম বিসিএস
- হাজংদের অধিবাস কোথায়?২৮তম বিসিএস
- বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?২২তম বিসিএস
- বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-১৭তম বিসিএস