৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭১
নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
- জলীয় বাষ্প (\(\mathrm{H_2O}\))
- কার্বন ডাইঅক্সাইড (\(\mathrm{CO_2}\))
- মিথেন (\(\mathrm{CH_4}\))
- নাইট্রিক অক্সাইড (NO)সঠিক উত্তর
উত্তর: (ঘ) নাইট্রিক অক্সাইড (NO)
ব্যাখ্যা
নাইট্রিক অক্সাইড (NO) গ্রীনহাউজ গ্যাস নয়; এটি মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী।
গ্রীনহাউজ গ্যাস: ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড (IR) রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে এমন গ্যাস।
- প্রধান গ্রীনহাউজ গ্যাস কার্বন ডাই-অক্সাইড (\(\mathrm{CO_2}\))।
- অন্যান্য গ্রীনহাউজ গ্যাস: জলীয় বাষ্প (\(\mathrm{H_2O}\)), মিথেন (\(\mathrm{CH_4}\)), নাইট্রাস অক্সাইড (\(\mathrm{N_2O}\)), ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ও ওজোন (\(\mathrm{O_3}\))।
- এদের বায়ুতে ঘনত্ব কম হলেও IR শোষণ ক্ষমতা CO2-এর চেয়ে অনেক বেশি।
অ্যাসিড বৃষ্টি: সালফার ডাই-অক্সাইড (\(\mathrm{SO_2}\)) ও নাইট্রোজেন অক্সাইড (NO, \(\mathrm{NO_2}\)) এর জন্য দায়ী।
একই টপিকের আরও প্রশ্ন
- জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?৪৬তম বিসিএস
- জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?৪৬তম বিসিএস
- নিচের কোনটি প্রাইমারি দূষক?৪৫তম বিসিএস
- HPLC এর পূর্ণরূপ কী?৪৫তম বিসিএস
- বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল -৪৫তম বিসিএস
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে -৪৪তম বিসিএস