৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?

  1. সেপ্টেম্বরসঠিক উত্তর
  2. অক্টোবর
  3. নভেম্বর
  4. ডিসেম্বর

উত্তর: (ক) সেপ্টেম্বর

ব্যাখ্যা

◉ সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় প্রথম ভাষণ দেন।

  • বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে; বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
  • ১৯৭২ সালের ১০ আগস্ট চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো দেয়; স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
  • জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান।

একই টপিকের আরও প্রশ্ন

মুক্তিযুদ্ধ ও অন্যান্য ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →