৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৩

দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?

  1. পূর্বপ্রস্তুতি
  2. সাড়াদান
  3. প্রশমনসঠিক উত্তর
  4. পুনরুদ্ধার

উত্তর: (গ) প্রশমন

ব্যাখ্যা

দুর্যোগের দীর্ঘস্থায়িত্ব হ্রাস এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নির্মূল করা না গেলেও ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি অনেক কমানো যায়।

  • কাঠামোগত প্রশমন (বেরিবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র, নদী খনন) খুব ব্যয়বহুল, যা দরিদ্র দেশের জন্য কষ্টসাধ্য।
  • অকাঠামোগত প্রশমন (গণসচেতনতা, প্রশিক্ষণ) অল্প ব্যয়ে করা যায়।

প্রশমন দুর্যোগ ব্যবস্থাপনার মূখ্য উপাদান।

দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান: দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি।

দুর্যোগ-পরবর্তী উপাদান: সাড়াদান, পুনরুদ্ধার, উন্নয়ন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →