৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২০
আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
- উদারবাদসঠিক উত্তর
- বাস্তববাদ
- মার্ক্সবাদ
- কোনোটিই নয়
উত্তর: (ক) উদারবাদ
ব্যাখ্যা
আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদ (Liberalism) তত্ত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা দেয়।
- এই তত্ত্বে আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত লীগ অব নেশন্স এই তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে।
- প্রাথমিক প্রবক্তা: জন লক, অ্যাডাম স্মিথ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, বিশ্বব্যাংক ইত্যাদি একই ধারণার উপর প্রতিষ্ঠিত হয়।
তুলনা:
- বাস্তববাদ (Realism): রাষ্ট্র, জাতীয় স্বার্থ ও ক্ষমতার উপর গুরুত্ব দেয়।
- মার্ক্সবাদ (Marxism): ঐতিহাসিক বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রামের উপর ভিত্তি করে।
- নব্য-উদারতাবাদ (Neoliberalism): আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলে; রবার্ট কোহেন এর প্রবক্তা।
- গঠনবাদ (Constructivism): আচরণ পরিচয় ও সামাজিক মূল্যবোধের দ্বারা নির্ধারিত হয়।