৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৩
বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
- ১৯৭৪
- ২০১১সঠিক উত্তর
- ২০১৩
- ২০১৫
উত্তর: (খ) ২০১১
ব্যাখ্যা
➝ ২০১১ সালের ৬ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে এই প্রটোকল স্বাক্ষরিত হয়।
২০১১ প্রটোকলের মূল বিষয়:
- সীমান্তের অচিহ্নিত অংশ চিহ্নিত করে স্থায়ী সীমানা নির্ধারণ।
- ছিটমহল ও অপদখলীয় ভূমির সমস্যা সমাধান।
- বাংলাদেশের ভেতরের ভারতের ১১১টি ছিটমহল ও ভারতের ভেতরের বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময়ে সম্মতি।
- ছিটমহল বিনিময় হয় ২০১৫ সালের ৩১ জুলাই।
স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪:
- ১৯৭৪ সালের ১৬ মে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেন; এটি প্রটোকল নয়, পূর্ণাঙ্গ চুক্তি।
- দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে যায় এবং দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের অধিকারে আসে।
- পানবাড়ি মৌজার সঙ্গে যুক্ত করতে তিনবিঘা করিডোর ভারত বাংলাদেশের অনুকূলে স্থায়ী ইজারা দেয়।
একই টপিকের আরও প্রশ্ন
- বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -৪৬তম বিসিএস
- প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে-৩৫তম বিসিএস
- 'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?৩৫তম বিসিএস
- 'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?৩৫তম বিসিএস
- ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-৩৫তম বিসিএস