৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৫

'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?

  1. চীন
  2. সাবেক সোভিয়েত ইউনিয়নসঠিক উত্তর
  3. হাঙ্গেরি
  4. পোল্যান্ড

উত্তর: (খ) সাবেক সোভিয়েত ইউনিয়ন

ব্যাখ্যা

'গ্লাসনস্ত' ও 'পেরেস্ত্রোইকা' নীতি সাবেক সোভিয়েত ইউনিয়নে চালু হয়েছিল।

  • গ্লাসনস্ত অর্থ 'খোলা দুয়ার'।
  • গ্লাসনস্ত ছিল রাজনৈতিক সংস্কার কর্মসূচি, আর পেরেস্ত্রোইকা ছিল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি।
  • এই নীতিতে নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত হয়।
  • নীতি দুটি মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতায় আসার পর গ্রহণ করেন।
  • গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা: সব প্রশ্ন ও উত্তর →