৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৪

'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

  1. নিকট প্রাচ্য
  2. পূর্ব আফ্রিকা
  3. দক্ষিণ-পূর্ব এশিয়াসঠিক উত্তর
  4. পূর্ব ইউরোপ

উত্তর: (গ) দক্ষিণ-পূর্ব এশিয়া

ব্যাখ্যা

'ডমিনো' তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।

  • স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্রের একটি পররাষ্ট্রনীতি ছিল এই তত্ত্ব।
  • কোনো রাষ্ট্রে সাম্যবাদীরা ক্ষমতায় এলে পাশের রাষ্ট্রগুলোও সাম্যবাদীদের দখলে চলে যাবে, এই ধারণা থেকে তত্ত্বটি আসে।
  • মূল কথা ছিল সাম্যবাদের প্রসার ঠেকানো।
  • ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার করে।
  • ভিয়েতনাম যুদ্ধের সময় এই তত্ত্ব প্রয়োগ করা হয়।
  • হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা, আর ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে এটি প্রয়োগ করেন।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা: সব প্রশ্ন ও উত্তর →