৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৯
বাতাস একটি -
- ডায়াচুম্বকীয় পদার্থ
- প্যারাচুম্বকীয় পদার্থসঠিক উত্তর
- ফেরোচুম্বকীয় পদার্থ
- অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ
উত্তর: (খ) প্যারাচুম্বকীয় পদার্থ
ব্যাখ্যা
বায়ুতে অক্সিজেন একটি প্যারাচৌম্বক উপাদান, আর নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড ডায়াচৌম্বক উপাদান। অক্সিজেনের প্যারাচৌম্বক বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসের ডায়াচৌম্বক বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই সামগ্রিকভাবে বায়ু প্যারাচৌম্বক পদার্থ।
বায়ুর চৌম্বক গ্রাহীতা \(\chi = 3.6 \times 10^{-7}\) ধনাত্মক। বাতাসে অক্সিজেন ও নাইট্রোজেনের তুলনা: \(1.8 \times 10^{-6} \times 20.71\% > 6.7 \times 10^{-9} \times 78.02\%\)।
| বৈশিষ্ট্য | ডায়াচৌম্বক | প্যারাচৌম্বক |
|---|---|---|
| চৌম্বক গ্রাহীতা (\(\chi\)) | ঋণাত্মক (\(\chi < 0\)) | ধনাত্মক (\(\chi > 0\)) |
| আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা (\(\mu_r\)) | 1 এর চেয়ে ছোট | 1 এর চেয়ে সামান্য বড় |
| উদাহরণ | হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ | অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন |
ফেরোচৌম্বক পদার্থ: লোহা, নিকেল, কোবাল্ট। এদের চৌম্বক ক্ষেত্রে রাখলে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখ বরাবর হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -৪৪তম বিসিএস
- পরম শূন্য তাপমাত্রা কোনটি?৪৪তম বিসিএস
- আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?৪৪তম বিসিএস
- পানির অণু একটি-৪৩তম বিসিএস
- একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত?৪৩তম বিসিএস
- আইনস্টাইন নােবেল পুরস্কার পান-৪১তম বিসিএস