৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৮
অণুজীব বিজ্ঞানের জনক কে?
- রবার্ট কক্
- লুইস পাস্তুর
- এডওয়ার্ড জেনার
- এন্টনি ভন লিউয়েনহুকসঠিক উত্তর
উত্তর: (ঘ) এন্টনি ভন লিউয়েনহুক
ব্যাখ্যা
এন্টনি ভন লিউয়েনহুক অণুজীব বিজ্ঞানের জনক। ১৬৭৫ সালে তিনি নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রে বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের নাম দেন Animalcule (ক্ষুদ্র প্রাণি)। এজন্য তিনি Father of Bacteriology নামে পরিচিত।
অন্যান্য বিজ্ঞানী:
- এহরেনবার্গ (১৮২৯): ব্যাকটেরিয়া নামকরণ করেন।
- লুই পাস্তুর: ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন, রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন, জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন এবং পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন।
- রবার্ট কক্: যক্ষার জীবাণু আবিষ্কার করেন।
- এডওয়ার্ড জেনার (১৭৯৬): গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন; তাই তিনি প্রতিষেধক বিদ্যার জনক।