৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৭

টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় -

  1. রেডিও ওয়েভসঠিক উত্তর
  2. অবলোহিত রশ্মি
  3. আলট্রা ভায়োলেট
  4. দৃশ্যমান রশ্মি

উত্তর: (ক) রেডিও ওয়েভ

ব্যাখ্যা

টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য দুটি পৃথক প্রেরক যন্ত্র থাকে, এবং সম্প্রচারিত তরঙ্গ হলো বেতার তরঙ্গ (রেডিও ওয়েভ)।

শব্দ প্রেরণ: মাইক্রোফোনের ডায়াফ্রাম শব্দে কম্পিত হয়ে শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে। এরপর এই সংকেত তড়িৎচৌম্বক তরঙ্গে রূপান্তরিত হয়ে প্রেরক এন্টেনার মাধ্যমে ছড়ানো হয়।

ছবি প্রেরণ: লেন্সের মাধ্যমে ক্যামেরার পর্দায় পড়া ছবি টেলিভিশন ক্যামেরা তড়িৎ সংকেতে রূপান্তর করে। এরপর তা বেতার তরঙ্গে রূপান্তরিত হয়ে প্রেরক এন্টেনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পদার্থবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পদার্থবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →